বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, দলকে আরো সুসংগঠিত করতে সব অঙ্গ সংগঠনের কমিটি ভেঙ্গে দিয়ে ঢেলে সাজাতে হবে। সেই সাথে সারা বাংলাদেশের জেলা উপজেলার কমিটির সম্মেলন করে কমিটিগুলোকে গতিশীল করতে হবে। এছাড়াও রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের ভেতরে গ্রুপ করার জন্য, দল ভারী করার জন্য যারা বিএনপি জামায়াতকে দলে ঢুকিয়েছেন আর যারা ঢুকে পড়েছেন তাদের তৃণমুল পর্যায় থেকে খুজে বের করে ঝেটিয়ে বের করে দিতে হবে। শেখ হাসিনা দেশে নয় সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোমবার দুপুরে রংপুর টাউন হলে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য কালে বক্তারা এসব্ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর কবীর নানকের সভাপতিত্বে প্রতিনিধি সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক মন্ত্রী মোতাহার হোসেন, মোস্তাফিজার রহমান ফিজার, সংসদ সদস্য ডিউক চৌধুরী, সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ।
আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা ২১ ও ২২ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন করবো। তার আগে জেলা উপজেলা সম্মেলন শেষ করতে চাই। আওয়ামী লীগের জেলা উপজেলা সম্মেলনে আমরা নিজের লোক খুজি। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। দল করবেন, গ্রুপিং করবেন সেটা আর বরদাশত করা হবে না।
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, আমরা রংপুর বিভাগে প্রতিনিধি সভা শেষে প্রতিটি জেলায় জেলা প্রতিনিধি সভা করবো। তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলবো। তাদের মতামত শুনবো, তাদের দুঃখ বেদনার কথা শুনবো। তিনি সকলকে দলের আগামি দিনের করনীয় সম্পর্কে মতামত রাখার আহবান জানিয়ে বলেন আমাদের মধ্যে নেতৃত্বে মধ্যে প্রতিযোগীতা থাকবে কিন্তু সেটা যেন প্রতিহিংসার রুপ না নেয়। আমরা দ্রুত তম সয়ের মধ্যে রংপুর বিভাগের প্রতিটি উপজেলা ও জেলায় সম্মেলনের মাধ্যমে কাউন্সিল করে কমিটি গঠন করবো। প্রতিনিধি সভায় রংপুর বিভাগের ৯ রাজনৈতিক জেলার উপজেলা সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত শাহীনুর রহমান সোহেল এর কবর জিয়ারত ও পরিবারের লোকজনের সাথে সাক্ষাত করেন।