রাতের আঁধারে চুরির উদ্দেশ্যে বসত ঘরের মধ্যে প্রবেশ করে ঘাঁপটি মেরে থাকা চোর ধরার অপরাধে বসতবাড়িতে ফিল্মি স্টাইলে দেশীয় অস্র নিয়ে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
সোমবার সকালে উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে খাঞ্জাপুর গ্রামবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে হামলায় জড়িত রাজ্জাক হাওলাদার ও ছফেল হাওলাদারকে অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ক্ষুব্ধ গ্রামবাসী।
উল্লেখ্য শনিবার রাতে খাঞ্জাপুর গ্রামের জনৈক ছফেল হাওলাদার একই গ্রামের রায়হান হাওলাদারের বসতঘরে চুরির উদ্দেশ্যে ঢুকে পরলে ছফেলকে ধরে ফেলে গৃহবধু আসমা আক্তার। একপর্যায়ে আসমার হাত থেকে ছুটে যায় ছফেল। এঘটনার সূত্রধরে রোববার সকালে স্থানীয় রাজ্জাক হাওলাদারের নেতৃত্বে তাদের ৮/১০জন সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে খাঞ্জাপুর গ্রামের রায়হান হাওলাদারের বসতঘরে হামলা চালিয়ে গৃহবধূ আসমাকে শ্লীলতাহানী ঘটিয়ে তিনজনকে পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কেউকে আটক করা যায়নি।