কালিগঞ্জে জেনারেটরের বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মত্যৃবরণ করেছেন মেহেদী হাসান (৩০) নামে এক ঘের কর্মচারি। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের ইসলাম আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, রোববার (১৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে চাম্পাফুল ইউনিয়নের নবীননগর এলাকায় অবস্থিত জনৈর টুটুলের ঘেরে জেনারেটরের সাহায্যে বৈদ্যুতিক মোটরে পানি উঠানোর কাজ করছিলেন ওই ঘেরের কর্মচারী মেহেদী হাসান। এ সময় অসাবধানতাবশত: জেনারেটরের তারের স্পর্শে মেহেদী হাসান ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক গোবিন্দ আকর্ষণের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।