সাতক্ষীরার কলারোয়ায় পল্লী চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এন্টিবায়োটিকের সুষ্ঠু ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ ডা: কাজী শামসুর রহমানের সভাপতিত্বে ওই কর্মশালায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা প্রবীণ ডা: আবদুল হান্নান, উপজেলা বিসিডিএস সভাপতি শামসুর রহমান, সহ-সভাপতি সেলিম মো: সিদ্দিকী, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য ডা: মেহেদী হাসান, সুমন চৌধুরী প্রমুখ। এ ছাড়া কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন-কলারোয়া হাসপাতালের টিএইচও মেডিকেল কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডা: বেলাল হোসেন। উল্লেখ্য-উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০জন গ্রাম ডা: অংশগ্রহণ করেন।