তিন কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগের পাশাপাশি মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন( দুদক)। মামলার আসামীকে চাকরী থেকে বরখাস্ত করতে খুব সিগগিরই ডিপিডিসির কর্তৃপক্ষকে চিঠি দেয়ার কথা জানিয়েছে মামলার তদন্ত সূত্র। পাশাপাশি রমিজ উদ্দিনকে গ্রেফতারের প্রক্রিয়ার কথা জানান কমিশন। সুষ্টু তদন্ত স্বার্থে তাঁকে আটকের প্রয়োজন মনে করছে দুদক। ডিপিডিসির সূত্রে জানা যায়, আসামী রমিজ উদ্দিন আওয়ামীলিগের ভাতৃপ্রতীম একটি সংগঠনের শীর্ষ নেতা। ক্ষমতাশীন এই নেতাকে গ্রেফতারে দুদকের অনেকটাই অনিহা। কমিশন সূত্র এমনটাই জানাচ্ছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের নির্বাহী পরিচালক মো. রমিজউদ্দীনের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের সূত্রে জানা যায়, তাঁর নামে-বেনামে ঢাকা ও এর আশপাশের জেলায় বেশ কয়েকটি বাড়ি, একাধিক ফ্ল্যাটসহ কয়েকটি স্থানে জমি রয়েছে।
সূত্র মতে, গত রোববার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে ডিপিডিসির নির্বাহী পরিচালক মো. রমিজউদ্দীনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি নির্বাহী পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী রমিজ উদ্দিন সরকার তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ১ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকার সম্পদ গোপন করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে নামে-বেনামে ১ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে মানিল্ডারিং আইনে তার বিরুদ্ধে ২ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকা স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে। মামলায় রমিজ উদ্দিনের বিরুদ্ধে মানিল্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় দায়ী করা হয়েছে।
ডিপিডিসির নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, প্রভাবশালী এই নিবার্হী পরিচালকের সাথে অনেক কর্মকর্তাই রয়েছে যারা তার অবৈধ অর্থ বিত্তের সাথে সর্ম্পক রয়েছে। ২০১৮ সালের শেষ দিকে রমিজ উদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ আসে। এরপর প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুদক। চলতি বছরের ৭ মার্চ স্ত্রীসহ তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দুদক কর্মকর্তারা বলছেন, রমিজ উদ্দিনের নামে ঢাকায় পাঁচটি বাড়ি, গাজীপুরে ৩০ একর জমি এবং তার জন্মভূমি কুমিল্লাতে কয়েক একর জমি রয়েছে।এছাড়া তার স্ত্রী সালাম পারভীনের নামেও কুমিল্লায় কয়েক একর জমির পাশাপাশি পুঁজিবাজারে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য পাওয়ার দাবি করেছেন তারা।
অনুসন্ধানের দায়িত্বে থাকা দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, রমিজ উদ্দিনের নামে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে সাত তলা একটি বাড়ি আছে। এছাড়া মিরপুরের পূর্ব মনিপুর ১৩০৭/ডি ছয়তলা, মিরপুরের ২৮ মল্লিকা মিল্কভিটা রোডে চার তলা ফ্ল্যাট বাড়ি, রামপুরা মহানগর হাউজিংয়ে ৮ নম্বর সড়কের ডি ব্লকে ২০২ নম্বর হোল্ডিংয়ে ৪ দশমিক ৫ কাঠা জমির উপর পাঁচটি দোকান ও টিনসেড বাড়ি এবং পূর্ব রামপুরা ১৭৭/৫/১ ঠিকানায় ৯ দশমিক ৪৮ শতাংশ জমি উপর বাড়ি করেছেন তিনি। এগুলোর বাইরে টঙ্গী ও গাজীপুরে নামে- বেনামে রমিজ উদ্দিনের ৩০ একর জমি রয়েছে। কুমিল্লায় গ্রামের বাড়িতেও রয়েছে একরে একরে জমি। জেলার মুরাদনগরে স্ত্রী সালমা পারভীনের নামে রয়েছে ৫০ বিঘা জমি। পুঁজিবাজারে এই দম্পতির নামে বড় অঙ্কের বিনিয়োগ ছাড়াও নামে-বেনামে তাদের আরও অনেক অর্থ বিনিয়োগ রয়েছে বলে সন্দেহ করছেন তিনি।
দুদকের ওই কর্মকর্তা বলেন, রমিজ উদ্দিনের বিরুদ্ধে গাজীপুরে জমি বিক্রি করে হুন্ডির মাধ্যমে টাকা পাচার এবং পরে বাংলাদেশে ফেরত আনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ২০১৮ সালের শেষ দিকে রমিজ উদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ আসার পর অনুসন্ধান শুরু হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব। দুদকের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান এই অনুসন্ধান করছেন।
অন্যদিকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডিপিডিসির বোর্ড চেয়ারম্যান মোঃ শফিক উল্ল্যাহ বলেন, রমিজউদ্দিনের বিরুদ্ধে ডিপিডিসি বোর্ড ব্যবস্থা নিতে পারবে না। এটি ব্যবস্থাপনা পরিচালককেই নিতে হবে। আপনি এমডিকে জিজ্ঞেস করেন।
ডিপিডিসির নির্বাহী পরিচালক মো.রমিজউদ্দীনের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এ প্রদিবেদককে বলেন, আপাতত কোনো মন্তব্য করতে পারছিনা। তিনি একটি জরুরী মিটিংয়ে আছেন বলে জানান।
একাধিক কর্মকর্তা জানান, ডিপিডিসির নির্বাহী পরিচালক ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম একটি পেশাজীবি সংগঠনের শীর্ষ নেতা। দলীয় মন্ত্রী ও সিনিয়র নেতাদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে শত কোটি টাকার মলিক হন তিনি। তার এই দুর্নীতির সাথে ডিপিডিসির একাধিক শীর্ষ কর্মকর্তাও জড়িত। তাই রমিজ উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও বিদ্যুৎ মন্ত্রণালয় ও ডিপিডিসি একে অপরের দায় চােিপয় দায়িত্ব এড়িয়ে যাবার চেষ্টা করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় ও ডিপিডিসি একে অপরের উপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিদ্যুত ভবনের আরেকটি সূত্র জানান, রমিজউদ্দীনকে রক্ষা করার জন্য একটি প্রভাবশালী মহল এখন মাঠে নেমেছে। দুদকের একটি সূত্র জানায়,এই দুর্নীতিবাজ কর্মকর্তার সাথে জড়িত বিভিন্ন প্রকল্প পরিচালকদের বিষয়েও দুদক গোপনে তদন্ত করছে।
দুর্নীতির দায়ে অভিযুক্ত ডিপিডিসির নির্বাহী পরিচালক মো. রমিজউদ্দীনের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউছ শনিবার মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, রমিজউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির খবর আমরা জেনেছি। এখানে মন্ত্রণালয়ের কিছুই করার নেই। যেহেতু ডিপিডিসি একটি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান, তাই তারাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।