শনিবার সকাল ১১টায় উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে মোয়াজেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মোয়াজের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭ ব্যাচের ছাত্র। হত্যার ঘটনায় তিনিও জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
মোয়াজকে গ্রেফতারের মধ্য দিয়ে এ পর্যন্ত ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ১৯ জনকে গ্রেফতার করল ডিবি।
গত রবিবার রাতে বুয়েটের শেরে বাংলা হলে খুন করা হয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।