গত ৬ অক্টোবর গ্রেপ্তারের পর সম্রাটকে নেওয়া হয়েছিল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। বুকে ব্যথা অনুভব করলে দুদিন পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল।
হৃদরোগ ইনস্টিটিউট থেকে শনিবার দুপুর ১২টার দিকে সম্রাটকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন ওই কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ইকবাল কবীর চৌধুরী।