বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাত হত্যা মামলায় অমিত সাহা ও তোহাকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (১১ অক্টোবর) এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবরার হত্যা মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা অমিত সাহা ও এজহারভুক্ত আসামি হোসেন মোহাম্মদ তোহার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল এগারোটার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অমিত সাহা ও বিকেল তিনটায় গাজীপুরের মাওয়া থেকে তোহাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
অমিত বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৬তম ব্যাচের ছাত্র। বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক তিনি। আবরার হত্যাকা-ের পর থেকেই পলাতক ছিলেন তিনি। তার কক্ষেই ডেকে নিয়ে প্রথমে পেটানো হয়। হোসেন মোহাম্মদ তোহা বুয়েটের এমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। তিনি এ মামলার মামলার ১১ নম্বর আসামি।