কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের কটিয়াদী ইউনিটের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক এসএম নজরুল ইসলামকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি করায় পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া পৌর মেয়র শওকত ওসমান শুক্কর এ খবর পাওয়ার পর শুভেচ্ছা জানিয়েছে। তিনি কটিয়াদী সহ বিভিন্ন পৌরসভার হাজার হাজার কর্মচারীদের দাবী আদায়ের জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন বলে সূত্রটি জানিয়েছে।