যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর আনন্দঘন পরিবেশে শারদীয় দূর্গোৎসব ২০১৯ শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা বিসার্জনের মধ্যদিয়ে এবারের দূর্গোৎসব শেষ হয়েছে। এ উপলক্ষ্যে পাটকেলঘাটার কালিবাড়ি চত্বরে পার্শবর্তী সরুলিয়া,কাশিপুর,তৈলকুপি,রাজেন্দ্রপুর,কুমিরা,পাটকেলঘাটা এলাকার প্রতিমা কালিবাড়ি চত্বরে জমায়েত হয়। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে সন্ধায় কপোতাক্ষ নদে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় হিন্দু ধর্মালম্বী বিভিন্ন বয়সী লোকজন জমায়েত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ¦ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান,সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান,জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু,সরুলিয়া ইউনয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে তালার ইসলামকাটি খেয়া ঘাট ব্রিজের নিচে উপরে হাজারও মানুষের উপস্থিতির মাধ্যমে ইসলামকাটি রক্ষা কালীতলা, হরিতলা, বারুইপাড়া, পালপাড়া, ঘোষ পাড়া, ইসলামকাটি দাসপাড়া, সুজনশাহা, পরেনপুর মেলোপাড়া, বলরামপুর, ফলেয়া, হাজরাপাড়া, হাজরাপাড়া কালীবাড়ী, ঘোষ পাড়া, চৌধুরী বাড়ি এলাকা হতে বহু মায়ের প্রতিমা ইসলামকাটি কপোতাক্ষ নদীতে বিশার্জন দিতে আসে, এখানে পাটকেলঘাটা ও তালাথানার পুলিশ, প্রশাসনের কর্মকর্তা সহ ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন মাগুরা ইউপি চেয়ারম্যান শ্রী গনেশ দেবনাথ, তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি নারায়ন চন্দ্র মজুমদার, পুজা উদযাপন পরিষদ নেতা বিকাশ মজুমদার, তপন পাল, গোবিন্দ ঘোষ, রনজিৎ ঘোষ, মাধব দত্ত, রবিন দত্ত প্রমুখ। এবারের পুজা খুবই শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হওয়ায় তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা ,জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।