গরীব - অসহায়, অসচ্ছল নারী-পুরুষ, বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা, প্রতিবন্ধী, পাচারের শিকার নারী বা শিশুসহ নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অক্ষম যেকোনো ব্যক্তিকে সম্পূর্ণ সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করছে। আপনারা সরকারের এই আইনি সেবা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করেন। সরকারের আইনগত সহায়তা প্রদান কার্যক্রম তৃনমূল পর্যায়ে প্রচারের জন্য অনুষ্ঠিত উঠান বৈঠক পরিদর্শনে এসে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ- জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র আঞ্চলিক সমন্বয়কারী (দক্ষিণ) মো: মাহাবুব হাসান এসব কথা বলেন। এ সময় তিনি গ্রামের অসহায় মানুষদের ন্যায় বিচার ও আইনি অধিকার নিশ্চিত করতে স্থানীয় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষকে এ বিষয়ে প্রচার ও সহযোগিতার অনুরোধ জানান। রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপী গ্রামে কবীর হোসেনের বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ‘প্রমোটিং পিস এ- জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উইমেন জব ক্রিয়েশন সেন্টার’ এই উঠান বৈঠনে করে। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটির প্রোগ্রাম কর্মকর্তা মোস্তাক আহমেদের পরিচালনায় উঠান বৈঠকে সরকারের বিনা খরচে আইনি সহায়তা কার্যক্রম, সরকারি আইনগত সহায়তা ব্যাক্তি, কি ধরনের আইনগত সহায়তা পাবে, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পরিচিতি, কমিটির সাথে যোগাযোগ এবং ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ- জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি ফ্লিপ চার্টেও মাধ্যম্যে উঠান বৈঠকে উপস্থিত গ্রামের অসহায় নারী-পুরুষদের বিভিন্ন ছবি দেখান এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে তিনি, সরকারের বিনা খরচে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রম সম্পর্কে গ্রামের সাধারণ মানুষের মাঝে প্রচার করার অনুরোধ জানান। সকাল সাড়ে ১০টার দিকে উঠান বৈঠক পরিদর্শনে আসেন, ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ- জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি’র আঞ্চলিক সমন্বয়কারী (দক্ষিণ) মো: মাহাবুব হাসান, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলী। পরে তারা লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মো: নূরুল ইসলাম ও ইউনিয়নের সচিব আবদুল হামিদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।