কালিগঞ্জে রশির সাহায্যে ফাঁস লাগিয়ে মোস্তাকিম খাঁ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাঁইহাটি খেয়াপাড়া গ্রামের বাবু খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে মোস্তাকিম খাঁ পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে রশির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টার চালায়। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আশাশুনি থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। তবে কী কারণে মোস্তাকিম খাঁ আত্মহত্যা করেছেন তা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারেন নি। এ ঘটনায় আশাশুনি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।