কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিত কেউ যেন জায়গা না পায় সে বিষয়ে আওয়ামী লীগ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। দুর্নীতিবাজরা যতই প্রভাবশালী হোক না কেন চলমান অভিযানে কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা জনগণের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চান। এবং আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার অর্জনকে ম্লান করতে চান তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তৃণমূলের কমিটি নিয়ে সেতুমন্ত্রী আরো বলেন, তৃণমূলে কমিটিতে আওয়ামী লীগের বিতর্কিতদের কমিটিতে পদ দেওয়া হবে না।