নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর আনসার অফিস সংলগ্ন এলাকায় বুধবার দিবাগত রাত আটটার দিকে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-কুমিল্লা জেলার পাঁচতুবি ইউনিয়নের মাঝিকাছা গ্রামের জাহাঙ্গীর আলম (৩২) ও তার স্ত্রী মায়া আক্তার (২১)। ডিবির এসআই সৈয়দ খায়রুল আলম জানান, এ ঘটনায় রাতেই এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।