সাংবাদিকদের প্রতিস্রতিশীল সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনের নব নির্বাচিত কমিটির সদস্যদের দ্বায়িত্ব-ভার অর্পন ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। সোমবার রংপুুর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আখতারুজ্জামান সাজুর পরিচালনায় নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রবিন সাংবাদিক দৈনিক দাবানল পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল। শপথ গ্রহন করেন রংপুর রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত সভাপতি আবদুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সহ সভাপতি মমিনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুখ, কোষাধ্যক্ষ এসএম ইকবাল, দপ্তার সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক হারুন আর রশিদ, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আফরোজা বেগম, কার্যকরী সদস্য মিজানুর রহমান , শরিফুল ইসলাম, আজম পারভেজ, আমিরুল ইসলাম, আনোয়ার হোসেন ইমরোজ ইমু। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাড. শফিকুল ইসলাম মুকু, সদস্য তাবিউর রহমান প্রধান। আহ্বায়ক কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলাম বাবলা, সদস্য সচিব মোহাম্মদ আলী, সদস্য মহিউদ্দিন মখদূমী সহ অন্যন্য অতিথিবৃন্দ।