কালিগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে মাদক চোরাচালানকারীদের আটক করতে পারেনি পুলিশ।
থানার সহকারী উপপরিদর্শক আজিম হোসেন জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক জিয়ারাত আলী, সহকারী উপপরিদর্শক জিল্লুর রহমান ও লিটন হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার নলতা ইউনিয়নের সেহারা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।