পাটকেলঘাটায় কৃষকলীগের পক্ষ থেকে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল ৫টায় পাটকেলঘাটা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে চারা বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মনজুর হোসেন,জেলা কৃষকলীগের সহ সভাপতি এড. নরনারায়ন ঘোষ,জেলা কৃষকলীগের অর্থ সম্পাদক প্রদ্যুৎ কুমার ঘোষ, কুমার ইন্দ্রজিৎ সাধ্,ু বিধান চন্দ্র,পরিতোষ মন্ডল,নাজমুল হাসান মিঠু,আসাদুর রহমান আসাদ,বাবলু রহমান সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম। বক্তরা বলেন বেশি করে গাছ লাগান পরিবেশ বাচান।