দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গত রোববার দিবাগত রাত আড়াইটায় ১৫ বোতল বিদেশি মদসহ আনিসুর ইসলাম আনিস (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক আনিসুর ইসলাম বিরামপুর উপজেলার একইর মঙ্গলপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলামের নির্দেশে উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওঁৎ পেতে থাকে এসআই হোসাইন, এএসআই মাসুদ, এএসআই নূর আলম ও এএসআই মিনহাজসহ সঙ্গীয় ফোর্স। গত রোববার দিবাগত রাত আড়াইটায় মাদক চোরাচালানের সময় ১৫ বোতল ভারতীয় মদসহ আনিসুর ইসলামকে বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়।
থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনিসুর ইসলামকে ১৫ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদের মূল্য আনুমানিক ২২ হাজার ৫০০টাকা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় আইনে একটি মামলা রুজু করা হয়েছে।