জাতীয় শ্রমিক লীগ ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে শনিবার দলীয় কার্যালয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা,কেক কর্তন ও দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি এনামুল কবীর মিন্টুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সাঃ সম্পাদক মুরাদ হোসেন,যুগ্ন-সাধারন সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওছার মিল্টন,প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর,ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ সদস্য ও ঘোড়াঘাট দাখেলি মাদরাসার সভাপতি আঃ রহিম স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক শাহিন মিয়া,পৌর যুব লীগের যুগ্ন সাধারন সম্পাদক সফিউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রধান মন্ত্রি শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের কেক কর্তন করা হয়। দোয়া পরিচালনা করেন ঘোড়াঘাট দাখেলী মাদরাসার সুপার নুরুল ইসলাম।