জেলার বানারীপাড়া-স্বরূপকাঠির আঞ্চলিক সড়কের মলঙ্গা নামকস্থানে শনিবার রাত আটটার দিকে থ্রি-হুইলারের ধাক্কায় অজ্ঞাতনামা মানসিক ভারমাস্যহীন নারী (৫৫) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক থ্রি-হুইলার আটক করেছে।