দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক প্রচারনার চলমান কর্মসূচীর অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ মানুষদের মধ্যে মশারী বিতরন করা হয়েছে। রোববার সকাল ১১ টায় দেবহাটা থানার মিলনায়তনে অনুষ্ঠিত ওই মশারী বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী। দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি এবং জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আল ফেরদাউস আলফা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন থানার সেকেন্ড কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি আবু হুরাইরা, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য্যনির্বাহী সদস্য মোসলেম আলী, মোমিনুর রহমান, রুহুল আমিন, মনিরুল ইসলাম, রুহুল আমিন, সাংবাদিক আশরাফুল ইসলাম, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে উদ্যোগী হতে হবে। তিনি এধরনের আয়োজন করার জন্য দেবহাটা প্রেসক্লাব নেতবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তিনি মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেবহাটা গড়তে সবাইকে সজাগ আহবান জানিয়ে কোথাও কোন অপরাধের ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানান। শেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থদেরকে মশারী, লিফলেট ও পোস্টার বিতরন করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশার ওষুধ স্প্রে করা হয়।