‘নিরাপদ মাসিক নিয়মিত করন সেবা নারীর অধিকার’ এই শ্লোগান নিয়ে শনিবার সকাল ১১ টায় নারী পক্ষের সহযোগিতায় নিরাপদ গর্ভপাত অধিকার দাবীতে প্রকল্পের আওতায় এনএসএস এ আলোচনা সভার আয়োজন করে। আমতলী সরকারী কলেজের (অব:) সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন আকন এর সভাপতিত্বে এনএনএস প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের (অব:) সহকারী অধ্যাপক রেহেনা মাহবুব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. সাসুল আলম ও এফডাব্লিউভি পপি হালদার প্রমুখ। সভায় বিভিন্ন শ্রেণি পেশার ২৫ জন আলোচক অংশগ্রহণ করে।