দেবহাটার উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন করেছেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুল গনি। জাইকার অর্থায়নে শনিবার সকাল ১১ টায় মাদ্রাসার দ্বিতল ভবনের ছাঁদ ঢালাই কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান এই কাজের উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা এলজিইডির সহকারী প্রকৌশলী আকমল হোসেন, মাদ্রাসার সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর কাঙ্খিত স্বপ্ন একটি সুখী সমৃদ্ধশালী উন্নয়নশীল বাংলাদেশ গঠনে সিডিউল অনুযায়ী মাদ্রাসার নির্মান কাজ সম্পন্নের তাগিদ দিয়ে কাজের মান যাতে ভাল হয় সেজন্য সংশ্লিষ্টদের তদারকী রাখার আহবান জানান।