দাবিকৃত যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করায় সুমাইয়া নামের এক নববধুর উপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে পাষন্ড স্বামী, দেবর ও শ^াশুড়ী। যৌতুক লোভী স্বামী শ^াশুড়ীর নির্মম নির্যাতনের শিকার হয়ে মাত্র আট মাসের মধ্যে শ^শুর বাড়ী ছেড়ে নববধুর জায়গা হয়েছে হাসপাতাল।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রুপুর গ্রামে। তবে পিত্রালয় শ্যামনগর উপজেলায় হওয়াতে স্বামীর বাড়ি থেকে উদ্ধার ঐ নববধুকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার নববধুর পরিবার সুত্রে জানা যায় গত গত ১০ জানুয়ারী রুদ্রুপুর গ্রামের আনছার আলীর ছেলে বজলুর রহমানের সাথে শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের নুরুল হকের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের সময় পাত্র পক্ষ কোন দাবি দাওয়া না রাখলেও গৃহস্থলীর অনেক জিনিসপত্র নব দম্পতিকে দেয় সুমাইযার পরিবার।
নির্যাতনের শিকার সুমাইয়া জানায় বিয়ের অল্প কিছু দিন পর হতে তার শ^াশুড়ী ফাতেমা খুাতুন “বাপের বাড়ি থেকে ছেলের ব্যবসার জন্য দুই লাখ টাকা নিয়ে আসতে বলে”। বিষয়টি তার স্বামীকে জানালে কয়েকদিন চুপচাপ থাকলেও একপর্যায়ে সেও মায়ের দাবিকৃত টাকা আনার জন্য সুমাইয়ার উপর চাপ সৃষ্টি করতে থাকে। সুমাইয়ার অভিযোগ টাকা আনতে অপারগতা প্রকাশ করায় বিয়ের তিন/চার মাস পর হতে স্বামীসহ তার দেবর ও শ^াশুড়ী মানসিক নিযার্তন শুরু করে। একপর্যায়ে তার স্বামী ও শ^াশুড়ী সুমাইয়ার উপর শাররীক নির্যাতন শুরু করে বলেও তার দাবি।
শ্যামনগর হাসপাতালে বেড়ে শুয়ে যন্ত্রনায় কাতর সুমাইয়ার আরও জানায় নির্যাতন সইতে না পেরে গত ২৮ জুলাই পিত্রালয়ে এসে নগদ ৫০ হাজার টাকা নিয়ে স্বামীগৃহে ফিরে তা শ^াশুড়ীর হাতে উঠিয়ে দেন। কিন্তু ঐ সামান্য টাকা নিতে শুরুতে ইতস্তত করলেও তার স্বামী শ^াশুড়ী এবং দেবর জাহিদুল ইসলাম পরবর্তীতে বাকি টাকা এনে দেয়ার শর্তে ঐ টাকা গ্রহন করে।
কান্নাজড়িত কন্ঠে সুমাইয়া অভিযোগ করে বলেন, ঈদ এর থেকে বাকি টাকার জন্য স্বামী ও শ^াশুড়ী তার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে এবং নিয়মিত শাররীক নির্যাতন চালাতে থাকে। একপর্যায়ে গত ২০ সেপ্টেম্বর রাতে শ^াশুড়ীসহ তার স্বামী এবং দেবর তাকে হাত পা বেঁধে বেপরোযা মারধর করে এবং গরম খুন্তির ছ্যাঁকা দেয় হাতসহ শরীরের বিভিন্ন অংশে। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে তার স্বামী ও দেবর।
সুমাইয়া আরও জানায় যৌতুকের বাকি দেড় লাখ টাকা না দেয়ায় তার নামে বিভিন্ন সমিতি থেকে ঋণ নেয়ার কথা বলে বেশকিছু কাগজে তার স্বামী ও শ^াশুড়ী স্বাক্ষর করিয়ে নেয়।
এদিকে নির্যাতনের শিকার নববধুর চাচা ফজলুল হক জানায়, সুমাইয়াকে নিযৃাতনের পর বাপের বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে তার মোবাইল ছিনিয়ে নেয় পাষন্ডরা। কিন্তু পরবর্তীত দিনে এক প্রতিবেশী ফোনে তাদের মেয়ের উপর নির্যাতনের বিষয়টি জানানোর পর তারা সুমাইয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু হঠাৎ করে তার শাররীক অবস্থার অবনতি ঘটায় পরক্ষনে সুমাইয়াকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।
মেয়ের পিতা নুরুল হক জানান, বিয়ের সময় মেয়ের বাইরে কোন দাবি দাওয়া নেই- স্পষ্ট জানিয়ে দিলেও অল্প দিনের মধ্যে তারা দুই লাখ টাকা যৌতুক দাবি করে। একপর্যায়ে জমি বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা দেয়া হলেও বাকি টাকার জন্য তারা সুমাইয়াকে বর্বরভাবে মারধর করেছ্ েতিনি অভিযোগ করে বলেন, জামাতা ও তার ভাই এবং বাকি টাকা না দিতে পারলে সুমাইয়াকে ভারতে পাচারেরও হুমকি দিয়েছিল।
এসব বিষয়ে কথা বলার জন্য বার বার চেষ্টা করেও অভিযুক্ত পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।