বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে আগৈলঝাড়ায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের জিওবি খাতের আওতায় বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে দিন ব্যাপি ওরিয়েন্টেশন কমর্শালা অনুষ্ঠিত হয়েছে।
জনগনের সুবিধা অসুবিধার কথা সরকারকে, আর সরকারের উন্নয়ন ও পরিকল্পনার কথা জনগনকে জানানোর মধ্যদিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শহরসহ গ্রামীণ জনপদে সরকারের স্বাস্থ্যসেবা, বিভিন্ন উন্নয়ন, সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও তা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সভায় মুল প্রবন্ধ উপস্থপান করেন বিভাগীয় তথ্য পরিচালক মো. আমিরুল ইসলাম।
কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার,আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ইউএইচএএফপিও ডা. আবদুল মুনেম সাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার,বিএইচপি একাযেডমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন, সাংবাদিক ও শুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।