নেত্রকোণার কলমাকান্দায় ফার্নিচার দোকানে টাকা চাইতে গিয়ে ভুয়া পুলিশ কর্মকর্তা একজনকে এলাকাবাসী হাতে ধরা পড়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার কলমাকান্দা সদরের পূর্ব বাজারে একা ফার্নিচারের শো রুমে এ ঘটনাটি ঘটে। আটককৃত হলেন পুলিশের এস,আই পরিচয় দেয়া প্রতারক রেজা শামীম আহমেদ(৩০)। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নলুয়াপাড়া গ্রামের মো. জহুর উদ্দিন এর ছেলে।
প্রতারণার শিকার ব্যবসায়ী মো. আতাউর জানান প্রতারক রেজা শামীম আহমেদ সহ অজ্ঞাত আরো ৩ জন আমার ফার্নিচার দোকানে এসে নিজেকে কলমাকান্দা থানার পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে আমার দোকানে থাকা একটি বক্স খাট ও ফোম বেড পছন্দ করে ৪১ হাজার টাকার বিনিময় করার সম্মতি প্রকাশ করে। একপর্যায়ে প্রতারক জরুরী প্রয়োজনে আমার নিকট ২০ হাজার টাকা চায় এবং বলে যে কিছুক্ষণ পর থানা হইতে টাকা নিয়ে বক্স খাট ও ফোম বেডের টাকা পরিশোধ করিয়া দিবে। তখন আমি সরল বিশ্বাসে নগদ ২০ হাজার টাকা দেই।
টাকা দেওয়ার পর আমার সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে জন্য ডাক দিলে প্রতারকসহ লোকজন দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় প্রতারক রেজা শামীম আহমেদ আটক করি। পরে থানা পুলিশকে খবর দিলে প্রতারক রেজা শামীম আহমেদকে তাদের হেফাজতে নেন এবং উপস্থিত স্থানীয় লোকজনের উপস্থিতিতে ২০ হাজার টাকা উদ্ধার করি।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি প্রতিনিধিকে সত্যতা নিশ্চিত করে বলেন - প্রতারণার শিকার ব্যবসায়ী মো. আতাউর নিজেই বাদী হয়ে প্রতারক রেজা শামীম আহমেদসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন