সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা আর কিছুদিন পরে। এ উপলক্ষে কুলিয়ারচরে হিন্দুপাড়াগুলোতে চলছে প্রতিমা তৈরির উৎসব। ব্যস্ত হয়ে পড়েছে প্রতিমা শিল্পীরা। দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ। উপজেলার বিভিন্ন মন্ডপে সরেজমিনে ঘুরে এমন দৃশ্যই চোখে পড়েছে। অনেক মন্ডপে প্রতিমা তৈরি করে মূর্তিগুলোকে রংতুলি দিয়ে বিভিন্ন রং দিয়ে আকর্ষণীয় করার কাজ চলছে।
এ ব্যাপারে কুলিয়ারচর পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিশিকান্ত দাস প্রতিনিধিকে জানান, ‘এ বছর ৩৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে এবং প্রতি বছরের ন্যায় এবছরও কুলিয়ারচরে উৎসবমুখর পরিবেশে সার্বজনীন দূর্গোৎসব পালিত হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে অনেক মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।’ সনাতন ধর্মাবলম্বীগণ যাতে নির্বিঘেœ দূর্গা পূজা উদ্যাপন করতে পারে সে ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।