উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আমতলীতে মীনা দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বনাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বনাঢ্য র্যালিটি শুরু হয়ে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মনিরা পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, প্রশিক্ষক মোঃ আবুল বাশার, এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড.শাহাবুদ্দিন পান্না ও আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক র্যালিতে অংশগ্রহণ করেন।