“মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা শিক্ষা অফিরে উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে মিনা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে র্যালী, আলোচনা সভা, যেমনখুশি তেমন সাজ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলীম রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক শিকদার, উপজেলা প্রাথমকি শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। র্যালীতে পৌরসভার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মিনা- রাজু সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি মিনা রাজু সাজে প্রথম স্থান অধিকারী সিডিসি স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।