বেশ কিছু নেতার ওপর বিদেশ যাওয়ার ব্যাপারে নজরদারি রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদের মধ্যে আওয়ামী লীগ নেতার সংখ্যাই বেশি বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ‘ক্যাসিনো পরিচালনা আইনি কাঠামোতে আনা হবে নাকি পুরোপুরি বন্ধ রাখা হবে, এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই।’