আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে প্রতিপক্ষের হাতে ঘরবাড়ি ভাংচুর, বৃক্ষাদি কর্তন ও বাধা দেওয়ায় গৃহকর্তাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
প্রতাপনগরের কুড়িকাহুনিয়া গ্রামের মৃত জব্বার মোড়লের পুত্র রুহুল আমিন গ্রামের বাড়িতে বসবাসের পাশাপাশি সাতক্ষীরার বসবাস করে থাকেন। তিনি সাতক্ষীরা বাসায় থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষরা তার ভিটেবাড়ির সীমানার মধ্যে ঢুকে একটি ছোট্ট বাথরুম ও ১টি রান্নাঘর নির্মান করে অবৈধ দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে ২০ সেপ্টেম্বর তিনি বাড়িতে ফিরে অবৈধ দখলের প্রতিবাদ জানালে, রাত্র ৯ টার দিকে প্রতিপক্ষ মৃত গফুর মোড়লের পুত্র ফজর আলি, গফুর মোড়লের পুত্র ফজলুর রহমান ও মৃত আজিজ মোড়লের পুত্র আবুল কালাম দা, বাঁশের লাঠি, লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রুহুল আমিনের বাড়িতে ঢুকে কাচনির বেড়া ও ফলবান গাছ কেটে ২০ হাজার টাকার ক্ষতিসাধন ও তছনছ করে। বাধা দিতে গেলে তাকে নিমর্মনভাবে মারপিট করে রক্তাক্ত জখম করা হয় এবং বসত ঘরের টিনের চালভেঙ্গে আরও ২০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। স্বাক্ষীরা উপস্থিত হয়ে ঘটনা দেখেন এবং আহত রুহুল আমিনকে আশাশুনি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।