সোমবার বিকেল ৫টার দিকে পুলিশের এ অভিযান শুরু হয়। তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলছে।
এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর চারটি ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওই ক্লাবগুলোতে ক্যাসিনোর সরঞ্জাম পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ক্লাবগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয়।
গেল ১৮ সেপ্টেম্বর (বুধবার) অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র্যাবের হাতে আটক হন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। এ ঘটনার পর তার বিরুদ্ধে দুই মামলা হয়েছে। ওই মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এছাড়া রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে গেল শুক্রবার রাতে অভিযান চালিয়ে জব্দ করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি ক্যাসিনোতে খেলার কয়েন, স্কোরবোর্ড ও ৫৭২ প্যাকেট তাস। পরে ক্লাবটির সভাপতি শফিকুল আলম ফিরোজের কাছে সাত প্যাকেট গন্ধহীন হলুদ রঙের ইয়াবাসহ অবৈধ আগ্নেয়াস্ত্র থাকায় তাকে গ্রেপ্তার করে র্যাব। ওই রাতেই রাজধানীর ধানমন্ডি ক্লাবেও অভিযান চালিয়ে সেখানে থাকা বার সিলগালা করে দেয় র্যাব।