কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নে আতকাপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে সাগর মিয়া (১৫)কে গত বৃহস্পতিবার রাতে ২ বন্ধু সুজন মিয়া ও রিয়াদ অপহরণ করেছিল বলে পুলিশ সূত্রে জানাগেছে। পুলিশ জানায়, রিয়াদ মিয়া ও সুজন মিয়ার নিকট সাগর মিয়া ১ হাজার ৫ শত টাকা পাওনা পেত। এই টাকাকে কেন্দ্র করে সুজন ও রিয়াদ মিয়া তাকে (সাগর মিয়া) অপহরণ করে। পরে শনিবার কুলিয়ারচর উপজেলার তারাকান্দি রাস্তার পাশে জনৈক এক ব্যাক্তির জমিতে সাগরের লাশ পুলিশ উদ্ধার করে। এই ঘটনায় বাজিতপুর থানার পুলিশ ও কুলিয়ারচর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘাতক সুজন মিয়া (১৭) ও রিয়াদ মিয়া (১৯) কে কুলিয়ারচর থানায় আটক করা হয়েছে। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটুয়ারী জানান, ঘাতক সুজন ও রিয়াদকে আটক করা হয়েছে। তবে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানাগেছে।