তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠবাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রুমি খাতুন নামের তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। রুমি মিঠবাড়ি গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। রুমি তার চাচাতো বোন আফরুনের সাথে খেলা করার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। বিকালে বেদনা বিধূর পরিবেশে পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।