ডেঙ্গুজ¦র প্রতিরোধে সচেতনতামুলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যশোরে। ‘হোমিওপ্যাথিক চিকিৎসক ও পেশোজীবী সংগঠন যশোর’ বৃহস্পতিবার সকালে শহরের ফতেমা হাসপাতালের সামনে থেকে র্যালি বের করে। জেলা প্রশাসক শফিউল আরিফ র্যালির উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে শহরবাসির মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ এবং ডেঙ্গুরোগ প্রতিরোধক ওষুধ প্রদান করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় কিভাবে ডেঙ্গুরোগের বিস্তার ঘটে এবং কিভাবে তা থেকে রক্ষা পাওয়া যায় সে ব্যাপারে আলোচনা করা হয়।