অবৈধ ভাবে ট্রেন ভ্রমনে অভিযান পরিচালনা করে ১২ দিনে ঢাকা বিভাগে মোট আটক করা হয়েছে ১ হাজার ৩৯৪ জন। গত ২৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম¦র পর্যন্ত অভিযান চালিয়ে এ সব অবৈধ ট্রেনযাত্রীকে আটক এবং জেল-জরিমানা করা হয়। এ ঘটনায় ৯০৭ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ ৮হাজার ৪৫ টাকা। জরিমানার টাকা না দেওয়ায় কমলাপুর জিআরপি থানার মাধ্যমে আদালতে প্ররেণ করা হয় ৪৪৫ এবং মুচলেকা শর্তে ১৫৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এ সব তথ্য নিশ্চিত করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অস্ত্র শাখার চীফ ইন্সেপেক্টর মো. শহিদু-উল্লাহ এবং আর.এন.বির অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমান্ড্যান্ট। তিনি জানান এ অভিযান অব্যাহত থাকবে। শহিদু-উল্লাহ বলেন, ট্রেনের ছাঁদে বা টিকেট ছাড়া ভ্রমন প্রতিরোধে উদ্ধর্তন কর্তৃপক্ষের সমন্বয়ে ঢাকা এবং চট্টগ্রামে মোট ৭টি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে সদস্য রয়েছে ৪ জন। প্রতিদিনের পরিচালিত অভিযানের কার্যক্রম উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহীত করা হয় বলে জানান আর.এন.বির সহকারী কমান্ড্যান্ট মো. শহিদু-উল্লাহ।