রংপুরের পীরগাছায় বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল সোমবার মাষকালাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরে মাষকালাই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরন করা হবে। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। ইউএনও জেসমীন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল লতিফ, ছাওলা ইউপি চেয়ারম্যান শাহ আবদুল হাকিম, সাংবাদিক এম খোরদেশ আলম, তাজরুল ইসলাম প্রমুখ। উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি মাষকালাইয়ের বীজ, ১০ কেজি জীবসাম, কেজি পটাস বিতরন করা হবে।