শিল্পপতি আলহাজ¦ এস এম বসির আহম্মেদের পিতা আলহাজ¦ শামছুর রহমানের মৃতদেহ আশাশুনি উপজেলার শরাফপুর গ্রামে দাফন করা হয়েছে। শনিবার বাদ আসর শরাফপুর এতিমখানা জামে মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়।
শরাফপুর গ্রামের বিশিষ্ট শিল্পপতি বসির আহম্মেদের পিতা সাতক্ষীরাস্থ বাসায় বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে তাদের প্রতিষ্ঠিত সংগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। এদিন তাদের প্রতিষ্ঠিত শরাফপুর এতিমখানা জামে মসজিদের উত্তর ধারে কবরস্থানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন শরাফপুর জামে মসজিদের ইমাম মাওঃ ইব্রাহিম ফকির। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন, শিল্পপতি এস এম বসির আহম্মেদ, মাওঃ আবু বক্কর সিদ্দিক, মাওঃ বুলবুল আহমেদ। এ সময় শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, শিল্পপতি মিঠু খান, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার, বহু আলেম, হাজী, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। পরে মরহুমের স্ত্রীর কবরের পাশে মরহুমকে দাফন করা হয়।