নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় দু’জন ও চুরি মামলার একজন পালিয়ে থাকা আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের বিষœপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলার পলাতক আসামি ওই গ্রামের খোদাবক্সের ছেলে সোহান (২৩) ও মিনাল হোসেনের ছেলে রিমন (২০) কে গ্রেফতার করা হয়। এ ছাড়া সম্প্রতি একটি চুরি মামলার পলাতক আসামি একই গ্রামের মকবুল হোসেনের ছেলে ভুট্রু আহম্মেদ (১৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।