বরগুনার তালতলীতে ২০গ্রাম গাজা সহ মোঃ রতন চৌকিদারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান কালে মালীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ রতন চৌকিদারকে উপজেলার ছোটভাইজোরা গ্রামের আঃ মান্নানের ছেলে।
তালতলী থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে ২০গ্রাম গাজা সহ মোঃ রতন চৌকিদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।