বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহর করার অভিযোগে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি উত্তম বাড়ৈকে বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
মামলা ও ভবতোষ সরকার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও ভবতোষ সরকারের মেয়ে দিপা সরকারকে স্কুলে আসা-যাওয়ার প্রেম দিবেন করে আসছিল একই এলাকার তমাল বাড়ৈ। তার প্রেমের প্রাস্তাবে রাজি না হওযায় তাকে শুক্রবার অপহর করা হয়েছে। এ ঘটনায় অপহৃতার পিতা ভবতোষ সরকার বাদী হয়ে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কারি কর্মকর্তা আগৈলঝাড়া থানা এসআই মো. জামাল জানান, ওই মামলার আসামি উত্তম বাড়ৈকে বুধবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।