চলমান মাদক বিরোধী অভিযানে আমতলী থানা পুলিশ সাঁড়াশী অভিযান চালিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমতলী পৌর শহরের লেকপাড়, কাঠপট্টি (লঞ্চঘাট), বটতলা, পল্লবী এলাকা থেকে ৫ জন চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেন।
সোববার দুপুরে পৌরসভার লেকপাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই আজিম ও এসআই ইমন নেতৃত্বে পুলিশ চিহ্নিত মাদকসেবী শাওন দাশকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। শাওন দাশ আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ড বাসিন্ধা সাধন দাশের পুত্র।
একই দিন রাত ৯টায় এসআই নজরুল ও এএসআই কামাল নেতৃত্বে পৌরসভার নতুন বাজার বটতলা থেকে ৬ পিস ইয়াবাসহ জুয়েল গাজীকে পুলিশ গ্রেফতার করেন। জুয়েল গাজী ৩নং ওয়ার্ডের (বটতলা) জয়নাল গাজীর পুত্র।
রাত সারে ৯টায় পল্লবী এলাকায় এসআই ফয়সাল ও এসআই মাধবের নেতৃত্বে হৃদয় মালী ও লক্ষন ঘোষকে গেৃফতার করে। এ সময় তাদের শরীর তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। হৃদয় মালী ও লক্ষন পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্ধা নিপু মালী ও বিমল ঘোষের পুত্র।
মঙ্গলবার সকাল ৭টায় পৌরসভার কাটপট্টি (লঞ্চঘাট) এলাকা থেকে এএসআই মিজান ও এএসআই সিদ্দিকের নেতৃত্বে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী শাহআলম ফকিরকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। শাহ আলম পৌরসভার ৫নং ওয়ার্ডের জয়নাল ফকিরের পুত্র।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, চলমান মাদক বিরোধী অভিযানে আমতলী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত ৫ জন মাদক বিক্রেতা ও মাদকসেবীদের গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।