বাংলাদেশ ওয়ার্কার্স পর্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন (এমপি) মাদকের কারণে আজ সমাজে নানা সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা অহরহ ঘটছে বলে মন্তব্য করেন। রোববার বিকাল ৫টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বন্দরে বাবুগঞ্জ উপজেলার ওয়ার্কার্স পার্টির নেতা ও বাবুগঞ্জ বাজার কমিটির সভাপতি প্রয়াত মোয়াজ্জেম হোসেন হাওলাদার’র শোক ও স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ’র সভাপতিত্বে ও ওয়াকার্স পার্টির নেতা অধ্যাপক গোলাম হোসেন’র সঞ্চালনায় শোক ও স্মরণ সভা তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কেউ বাঁধাগ্রস্থ করলে সেখানে সঠিকভাবে উন্নয়ন করা সম্ভাব নয়। তাই তিনি লুটপাটের বিরুদ্বে লড়াই করে আগামি প্রজম্মের জন্য এগিয়ে যাওয়ার ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সামনে নিয়ে চলার আহ্বান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন মেননের সহধর্মীনি লুৎফুননেছা খান(এমপি)ও সাবেক এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সস্পাদক এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান। সভায় আরও বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যক্ষ আ.কম মিজানুর রহমান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদার, কেন্দ্রীয় যুবমৈত্রীর সহ-সভাপতি মোঃ শাহিন মাহামুদ, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সুজন আহম্মেদ,জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ প্রমূখ। এর আগে রাশেদ খানমেনন (এমপি) সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের, চরসাধুকাঠি, রাকুদিয়া সরকারি আবুল কালাম ডিগি ্রকলেজ সড়ক, কোদারপুর ইউনিয়নেরমোল্লার হাট ও মীরগঞ্জ ফেরিঘাট নদী ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধত্বন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেছেন।