কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: হায়দার আলীর সভাপতিত্বে ১৪ জন খামারীদের নিয়ে মত বিনিময় সভা ও ঈদুল আযহা উপলক্ষে ১ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেন, ঈদুল আযহা গরু, মহিষ, ছাগল সহজ ভাবে কোরবানি ও চামড়া অপসারন বিষয়ে আলোকপাত করা হয়। এ ছাড়া গরু পুষ্ট করণে এন্টিবায়োটিক স্টরওয়েট ব্যবহারের ক্ষতিকারক দিক, নিদিষ্ট স্থানে বর্জ ব্যবস্থাপনা সেবা নিশ্চিত করার আহবান জানান। উপস্থিত ছিলেন, ডা: জাকিয়া আক্তার, ডা: সুহেল রানা, ডা: সোহেল রানা, মো: জাহাঙ্গীর আলম, কম্পাউন্ডার মেহেদী হাসান প্রমুখ।