নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ২ যুবকের ডেঙ্গু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সতর্কতার সাথে মশাড়ীর মধ্যে রেখেছেন। কিন্তু এখানে ডেঙ্গু পরীক্ষার কোন ব্যবস্থা নেই।
ডেঙ্গুর আশংকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ২ যুবকের একজন উপজেলার খাজুর ইউনিয়নের বনগ্রাম গ্রামের মো: আবদুল কুদ্দুসের ছেলে লিটন (২৭)। কৃষি বিষয়ে উচ্চ শিক্ষিত লিটন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি চাকরির ইন্টারভিউ দিতে গত বৃৃহস্পতিবার সকালে ঢাকা যান। রাতে ধানমন্ডিতে এক বড়ভাইয়ের বাসায় রাত্রীযাপন করে শুক্রবার দিবাগত রাতে বাড়ী ফিরে আসেন। রবিবার সকাল থেকে তার প্রচন্ড জ¦র আর ব্যাথা শুরু হয়। সোমবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার জন্য তার রক্ত সংগ্রহ করেছেন বলে লিটন জানান।
অপরজন পার্শ্ববর্তী মান্দা উপজেলার মদনচক গ্রামের মোবারক আলীর ছেলে মোনায়েম হোসেন (৩৫)। গত তিন দিন ধরে তিনি প্রচন্ড জ¦রে ভূগছেন। রবিবার দিবাগত রাতে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এখানকার চিকিৎসক সোমবার সকালে পরীক্ষার জন্য তার রক্ত সংগ্রহ করেছেন বলে জানান।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আ: ম: আকতারুজ্জামান আলাল জানান, এখানে ডেঙ্গু টেষ্টের কোন ব্যবস্থা নেই। সতর্কতা অবলম্বনের জন্য তাদেরকে মশাড়ীর মধ্যে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আরবিসি টেষ্টের জন্য ওই দুইজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় খারাপ কিছু দেখা গেলে তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হবে।
তিনি জানান, ডেঙ্গু বিষেয়ে স্থানীয় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। পালন করছেন বিভিন্ন কর্মসূচী। গত সপ্তাহে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ। এতে উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরাও অংশ নেন। সোমবার সকালে তার নেতৃৃত্বে ২৫ জন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ডেঙ্গু প্রতিকারে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন। তারা দুপুর পর্র্র্যন্ত উপজেলা সদরের বাজারে আসা সকল ব্যক্তি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন।