নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ধামইরহাট উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সক্ষমতা উন্নয়ন উপ-প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ৫ আগস্ট সকাল ১০ টায় প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। উদ্বোধনী দিনে যুব উন্নয়ন বিভাগের যুব পুরুষ ও মহিলাদের নার্সারী ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ ও মৎস্য বিভাগের কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ও নিরাপদ মৎস খাদ্য উৎপাদন শীর্ষক ২টি প্রশিক্ষণ শুরু করা হয়। এ সময় ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এবং উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আরও ০৭টি বিভাগের প্রশিক্ষণ আগামি ০৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।