পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর ঘটনার পেছনে সরকারবিরোধীরা রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ বুধবার বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পদ্মা সেতু নিয়ে এ ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এই গুজব যাঁরাই ছড়াক না কেন, তাঁরা রক্ষা পাবেন না। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
‘পদ্মা সেতুতে মাথা লাগবেÑএ সংক্রান্ত প্রথম যে পোস্টটি আমাদের নজরে এসেছে, তা দুবাইভিত্তিক এক ব্যক্তির করা পোস্ট বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এ ছাড়া গুজব-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়া ১০৩ জনের ভেতরে কয়েকজনকে সরকারবিরোধী রাজনৈতিক দলের সদস্য হিসেবে পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের প্রোফাইল তৈরির কাজ চলছে।’