বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণের জন্য এখন আর দেশের বাইরে যাওয়ার দরকার হবেনা। কারণ; চট্টগ্রাম শহরেই আছে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। ওই বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ‘ফল’ সেমিস্টারে ভর্তি কার্যক্রম চলছে। আগামি ১৮ আগস্ট পর্যন্ত এই ভর্তির আবেদন করা যাবে। চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশনে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত পাহাড়ের পাদদেশে খুবেই মনোরম পরিবেশে নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ওই ইউনিভার্সিটি পাঠদানের ক্ষেত্রে নর্থ আমেরিকান কারিকুলাম অনুসরণ করা হয়।
এতে প্রফেসর হিসেবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাসম্পন্ন ফ্যাকাল্টিরা আছেন। এ ছাড়া নিয়মিত আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষকরা ক্লাস-সেমিনার পরিচালনা করছেন এখানে। ইস্ট ডেল্টার লাইব্রেরিতে অক্সফোর্ড কর্নারে রাখা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির উপহারস্বরূপ আসা নানা ধরণের বইও। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামে ভর্তি চলছে। এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা খুলশীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এসে অথবা ওয়েবসাইট থেকেও ফরম নিতে পারবেন। সব ধরণের তথ্যের জন্য ০৯৬৩- ৮১৪৪৪১৩, ০১৯৭৪- ১০২০৬২ নম্বরে যোগাযোগ করা যাবে।