রাজধানীর পুরান ঢাকায় পুরনো একটি ভবন ধসে পড়েছে। ৬ নম্বর পাটুয়াটুলীতে সুমনা হাসপাতালের পাশের ওই দোতলা ভবনটি বুধবার দুপুর দেড়টার দিকে ধসে পড়ে।
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রাসেল শিকদার সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
ভবন ধসে পড়ার ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভেতরে থাকা দুইজন কলা ব্যবসায়ী আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রাসেল শিকদার জানান, পরিত্যক্ত দোতলা ভবনের পুরোটাই ধসে পড়েছে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
শত বছরের পুরানো এই ভবনটি মঙ্গলবার রাতের কোনও একসময় ধসে পড়ে বলে স্থানীয়দের ধারণা।
কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান জানান, ভবনটি ধসে কয়েকজন আটকা পড়েছে বলে জানা গেলেও এখনও এ ব্যাপারে কোনও তথ্য বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেছেন।