এইচএসসি পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ। কিন্তু গত বছর পাসের হার ছিলো ৬২.৭৩ শতাংশ। এছাড়াও এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮শ’৬০ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১ হাজার ৬শ’১৩ জন।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান ওই ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি বিভিন্ন গণমাধ্যম কর্মীদের বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯৮ হাজার ৯শ’২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫শ’২৩ জন। এদের মধ্যে মোট ২ হাজার ৮শ’৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।